1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

বানেশ্বরে রাস্তার ওপর অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা: বাজার নিয়ন্ত্রণে এসিল্যান্ড শিবু দাস

  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পঠিত

সারোয়ার সবুজ:-

​রাজশাহীর পুঠিয়া উপজেলার ব্যস্ততম বানেশ্বর বাজারে যানজট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর সহনীয় রাখতে ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ মনিটরিং কার্যক্রম চালানো হয়।

​অভিযানের নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। এসময় তিনি বাজারের মূল সড়কের ওপর বসা অবৈধ ভাসমান দোকানগুলো অপসারণের নির্দেশ দেন এবং যানজট নিরসনে কড়া বার্তা প্রদান করেন।

​বাজার তদারকির সময় দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী সিলিন্ডার গ্যাস সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে বিক্রি করছেন এবং ভোক্তাদের সঠিক বিক্রয় রশিদ দিচ্ছেন না। এসব অসংগতি ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে এক ব্যবসায়ীকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।

​অভিযানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতা প্রদান করেন অফিসার ইনচার্জ (ওসি), পুঠিয়া থানা।​ অফিসার ইনচার্জ (ওসি), পবা হাইওয়ে থানা, রাজশাহী।আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

​অভিযান শেষে এসিল্যান্ড শিবু দাস সাংবাদিকদের জানান, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কেনাকাটা সহজ করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা আমাদের অগ্রাধিকার। তিনি বলেন, “রমজানে যানজট নিরসন, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং কোনো প্রকার মজুদদারি ঠেকাতে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত চলমান থাকবে।”

​ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, ভোক্তাদের হয়রানি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park