1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ইসলামিক গ্রন্থপাঠ প্রতিযোগিতা ও বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২১৫ বার পঠিত

সারোয়ার সবুজ:- রাজশাহীর গোদাগাড়ীতে ইসলামিক গ্রন্থপাঠ প্রতিযোগিতা, দাওয়াতি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তরুণ, যুবক থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সব বয়সী মানুষকে দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং কুরআন-হাদিসভিত্তিক জ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতেই এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে গোদাগাড়ী দওয়াহ যুব সমাজ কমিউনিটি।

মঙ্গলবার (৩ মার্চ) বাদ জোহর থেকে জাহানাবাদ মেলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন পর্বে কর্মসূচি সম্পন্ন হয়। দুপুর ২টা ৩০ মিনিটে বিশেষ গ্রন্থপাঠ প্রতিযোগিতার মাধ্যমে আয়োজনের সূচনা হয়। নির্ধারিত বইয়ের ওপর আয়োজিত পরীক্ষায় বিভিন্ন বয়সের প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেন। পরে আসর পর্যন্ত উন্মুক্ত ইসলামিক কুইজ অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত দর্শনার্থীদের মধ্য থেকেও অনেকে তাৎক্ষণিক সঠিক উত্তর দিয়ে পুরস্কৃত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মো. মুক্তার হোসেন। আয়োজক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদীস বিভাগের সাবেক শিক্ষার্থী ড. যায়নুল আবেদীন বিন নুমান আল মাদানী, যিনি ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরীর পরিচালক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যাপক মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ শাহাদাত আলী। সঞ্চালনা করেন ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরীর গবেষণা প্রধান মাকছুদুর রহমান। পরীক্ষক ও আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন মতিউর রহমান, আতাউর রহমান মাদানী, মোশাররফ হোসেন পারভেজ ও মুস্তাফিজুর রহমান। আর মিডিয়াসহ সার্বিক পর্যবেক্ষণে মো. মিজানুর রহমান ও হাফেয রহমাতুল্লাহ দায়িত্বপালন করেন।

গ্রন্থপাঠ প্রতিযোগিতাটি তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়—১৫ বছরের নিচে, ১৬ থেকে ২৫ বছর এবং ২৫ বছরের ঊর্ধ্বে। প্রথম গ্রুপে প্রথম হন জাহানাবাদ মেলাপাড়ার তাহমিদ আতিক (১৩), দ্বিতীয় শুয়াইব (১৫) এবং তৃতীয় নুর হাসান (১৫)। দ্বিতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেন তুফরেজুল হক (২৫), দ্বিতীয় হন সারাংপুরের মোসাব্বিরুল ফেরদৌস নাহিদ (১৮) এবং তৃতীয় সিহাব আলী (২৩)। তৃতীয় গ্রুপে প্রথম হন চিকিৎসক শামিউল আউয়াল (৩৩), দ্বিতীয় শিক্ষক মো. মুনতাসির (৩৩) এবং তৃতীয় শিক্ষক মো. হাবিবুর রহমান (৭৫)।

আসর নামাজের পর সমসাময়িক ও দ্বীনি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, অতিথিদের সম্মাননা ক্রেস্ট এবং সহযোগী কর্মীদের শুকরিয়া স্মারক প্রদান করা হয়। এ ছাড়া গোদাগাড়ী পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের মধ্যে শিক্ষা ও দাওয়াহ কার্যক্রম জোরদারে বই উপহার দেওয়া হয়।

এদিন প্রায় সাড়ে ছয়শ রোজাদার ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আয়োজক ও তত্বাবধয়াক শাইখ ড. যায়নুল আবেদীন বিন নুমান আল মাদানী বলেন, গোদাগাড়ী দাওয়াহ যুব সমাজ কমিউনিটির সহযোগিতায় একটি ইলমি পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়েছে। ভবিষ্যতে এ দাওয়াতি কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park