1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রমজান আত্মশুদ্ধি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাস: অধ্যাপক মুজিবুর রহমান এমপি

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পঠিত

রমজান আত্মশুদ্ধি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাস: অধ্যাপক মুজিবুর রহমান এমপি

​সারোয়ার সবুজ:- রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান বলেছেন, “পবিত্র রমজান মাস মহান আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ নিয়ামত। এটি কেবল ক্ষুধা-তৃষ্ণা সহ্য করার নাম নয়, বরং আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তিগত ও সমাজ জীবনে প্রতিফলিত করতে পারলে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করে একটি কল্যাণময় রাষ্ট্র গঠন সম্ভব।”

​সোমবার (২ মার্চ) গোদাগাড়ী পৌরসভার উদ্যোগে আয়োজিত এক বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​পৌরসভার ভারপ্রাপ্ত আমীর মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার আমীর অধ্যাপক আব্দুল খালেক। এছাড়াও উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য ড. মোঃ ওবায়দুল্লাহসহ উপজেলা ও পৌরসভা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, “আল্লাহ তাআলা মুমিনদের ওপর রোজা ফরজ করেছেন যেন তারা তাকওয়া বা আল্লাহভীতি অর্জন করতে পারে। রোজা মানুষের ভেতরে ধৈর্য ও সহনশীলতা তৈরি করে, যা একটি আদর্শ সমাজ গঠনে অপরিহার্য।”
​তিনি আরও বলেন, “রমজান মাস আমাদের অসহায় মানুষের কষ্ট উপলব্ধি করতে শেখায়। তাই এই মাসে সামর্থ্যবানদের উচিত বেশি বেশি দান-সদকা ও যাকাত-ফিতরা আদায়ের মাধ্যমে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।

এছাড়া এটি কুরআন নাজিলের মাস হওয়ায় বেশি বেশি কুরআন তিলাওয়াত ও ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে।”
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park