1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে একাত্মতা প্রকাশে বিএনপির নির্বাচনী পথসভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

অলিউল্লাহ গোদাগাড়ী রাজশাহী :- রাজশাহী -১ গোদাগাড়ী তানোর আসনে বিএনপির নির্বাচনী পথসভা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীন। এসময় গোদাগাড়ী বিএনপির সকল নেতাকর্মীরা শরীফ উদ্দীনের সাথে একাত্মতা প্রকাশ করেন।
বুধবার (২৭ জানুয়ারি) বাদ মাগরিব গোদাগাড়ী উপজেলার বিএনপি পার্টি অফিসে পথসভা করেন তারা।এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভীড় লক্ষ করা যায়। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীনের পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন তারা।
পথসভায় প্রথমে কুরআন তেলাওয়াত ও খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী তানোর – ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মোঃ সুলতানুল ইসলাম তারেক, ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, গোদাগাড়ী উপজেলা কৃষক দলের আহবায়ক হযরত চেয়ারম্যান, সদস্য সচিব আশরাফ মল্লিক, গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা মাহবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park