1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পুঠিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান: আটক ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৮১ বার পঠিত

সারোয়ার সবুজ:-

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার উজালপুর, নন্দনপুর ইকোপার্ক, কৃষ্ণপুর আদিবাসী পাড়া এবং বানেশ্বরের সোনার বাংলা হোটেলসহ বেশ কিছু এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়।

​অভিযান চলাকালে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অপরাধে হাতেনাতে ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। অভিযান শেষে তিনি জানান, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এবং সমাজের শান্তি-শৃংখলা বজায় রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

​তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদক বিক্রেতা ও মাদকসেবী—কাউকেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই কঠোর থেকে কঠোরতর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

​এলাকার সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park