1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পুঠিয়ায় অনুমোদনহীন কসমেটিকস কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৯০ বার পঠিত

সারোয়ার সবুজ: রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়ায় অনুমোদনহীন কসমেটিকস তৈরির অপরাধে একটি কারখানাকে জরিমানা ও সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
​বৃহস্পতিবার (৮ জানুয়ারি, ২০২৬) পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস এই অভিযান পরিচালনা করেন।

​অভিযানকালে দেখা যায়, ‘সাফা’ নামক একটি কসমেটিকস কারখানা কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ক্রিম, লোশনসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরি করে আসছিল। অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়ায় আদালত কারখানাটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে কারখানার সংশ্লিষ্ট ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

​অভিযান চলাকালীন ক্রিম ও লোশন উৎপাদনের কাজে ব্যবহৃত বিভিন্ন অবৈধ মেশিনারিজ ও সরঞ্জামাদি জব্দ করা হয়।

​সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, অনুমোদনহীন ও নিম্নমানের এসব কসমেটিকস ব্যবহারের ফলে সাধারণ মানুষের ত্বকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। চিকিৎসকদের মতে, এসব পণ্য ব্যবহারে:
​ত্বকে অ্যালার্জি ও চুলকানি।
​ফুসকুড়ি ও চর্মরোগ।
​চোখের মারাত্মক ক্ষতি।
​দীর্ঘমেয়াদে ত্বকের ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পায়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিতে এবং ভেজাল ও অনুমোদনহীন পণ্যের প্রসার রোধে পুঠিয়া উপজেলাজুড়ে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park