সারোয়ার সবুজ:- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) কর্তৃক বাস্তবায়নাধীন SACP-RAINS প্রকল্পের অগ্রগতি এবং তৃণমূল পর্যায়ে এর প্রভাব সরেজমিনে পরিদর্শনের লক্ষ্যে গতকাল উপজেলা কৃষি অফিস গোদাগাড়ীর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের (কৃষি উইং) প্রধান (অতিরিক্ত সচিব) জনাব মো: বাবুল মিঞা এবং যুগ্ম প্রধান (যুগ্মসচিব) জনাব ফেরদৌসী আখতার।
পরিদর্শনকালে তাঁরা SACP-RAINS প্রকল্পের RAINS অংশের অ্যানুয়াল আউটকাম সার্ভের ধারাবাহিকতায় গোদাগাড়ীতে বাস্তবায়িত গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো ঘুরে দেখেন। এর মধ্যে ছিল গ্রাসরুট সার্ভিস আউটলেট (তৃণমূল কৃষক সেবা কেন্দ্র) সবজি চাষে সোলার পাম্পের সাহায্যে ইরিগেশন ব্যবস্থা, ওমেন এক্সক্লুসিভ মডেল ফার্মিং গ্রুপের ছাগল ফার্ম,বসতবাড়িতে উচ্চমূল্যের সবজি বাগান প্রদর্শনী,ভার্মিকম্পোস্ট প্রদর্শনী।
কর্মকর্তাবৃন্দ প্রকল্প এলাকার সুবিধাভোগী বিভিন্ন কৃষক-কৃষাণীদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং প্রকল্পের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন সম্পর্কে অবগত হন।
এ সময় পরিদর্শন টিমের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক (পিপি) ড. মোঃ আব্দুল মজিদ।
এছাড়াও পরিদর্শন টিমে আরও উপস্থিত ছিলেন: জনাব রত্না শারমিন ঝরা (উপসচিব)SACP-RAINS প্রকল্প পরিচালক (পিডি) ড. মুহাম্মদ এমদাদুল হক,ডিপিডি জনাব আবু সায়েম জুলকারনাইন,রাজশাহী অঞ্চল এর আঞ্চলিক প্রোগ্রাম অফিসার (আরপিও) জনাব মো: সাইফুল আলম।
স্থানীয় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মরিয়ম আহমেদ এবং তাঁর দপ্তরের কৃষি সম্প্রসারণ অফিসারদ্বয়সহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
উচ্চপদস্থ কর্মকর্তাদের এই পরিদর্শন তৃণমূল পর্যায়ে প্রকল্পের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে এবং কৃষকদের অনুপ্রাণিত করতে সহায়ক হবে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।