1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত: “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি”

  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

সারোয়ার সবুজ:-প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

​আজ বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) দিবসটি উপলক্ষে গোদাগাড়ী উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংস্থার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল দশটায় উপজেলা চত্বর থেকে একটি সুসজ্জিত র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​’প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংস্থা’র সভাপতি মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুস সাদাত রত্ন।

​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাদাত রত্ন বলেন,​

“প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে উন্নত প্রশিক্ষণ ও যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। এর মাধ্যমে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

 

​বক্তারা সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park