1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

গোদাগাড়ীতে ১১০ অসহায় পরিবারের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন: বিনামূল্যে খাঁচাসহ মুরগী ও প্রশিক্ষণ প্রদান

  • আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

সারোয়ার সবুজ, গোদাগাড়ী (রাজশাহী) 

​রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন ১১০টি পরিবারের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে খাঁচাসহ ফাউমি মুরগী বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফয়সাল আহমেদ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে.এম মমিনুল হক এবং উপজেলা প্রকৌশলী মোঃ সাদরুল ইসলাম।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে—অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, বিধবা এবং স্বামী পরিত্যক্তা নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধু উপকরণ বিতরণই নয়, এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে বিতরণের পূর্বে সুবিধাভোগীদের ‘আধুনিক পদ্ধতিতে খাঁচায় মুরগী পালন’ বিষয়ে হাতে-কলমে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক পরিবারকে বিনামূল্যে উন্নত জাতের ফাউমি মুরগী ও পালন উপযোগী খাঁচা হস্তান্তর করা হয়।

​গোদাগাড়ী উপজেলা প্রশাসনের এই জনহিতকর উদ্যোগ প্রান্তিক পর্যায়ের এসব পরিবারের দারিদ্র্য বিমোচন, পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং বিকল্প আয়ের উৎস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park