1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ী উপজেলা প্রশাসন গোল্ডকাপ: কোয়ার্টার ফাইনালে রিসিকুল-দেওপাড়া ম্যাচ ড্র

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

সারোয়ার সবুজ:-

​রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর একটি উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার মাটিকাটা ইউনিয়নের মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

​কোয়ার্টার ফাইনালের এই গুরুত্বপূর্ণ ম্যাচে একে অপরের মুখোমুখি হয় রিসিকুল ইউপি দল এবং দেওপাড়া ইউপি দল। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও নির্ধারিত সময়ে কোনো দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। ফলে ম্যাচটি ড্র হিসেবে শেষ হয়।

​খেলা ড্র হওয়ায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী উভয় দলের মধ্যে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়।

​উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মমিনুল হক রনক, জনপ্রিয় ধারাভাষ্যকার তৌহিদুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম সারোয়ার সবুজ, শাহালাল ইসলাম, অলিউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park