1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৪৭ বার পঠিত

 

​সারোয়ার সবুজ:-

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজশাহীর গোদাগাড়ীতেও ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​গোদাগাড়ী উপজেলা সমবায় অফিসার জনাব মো: জিগার হাসরতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. শামসুল ইসলাম।

​আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় একটি শক্তিশালী মাধ্যম। সমবায়ের মূলনীতির মাধ্যমে সমাজে সাম্য ও সমতা প্রতিষ্ঠা করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়া সম্ভব। তারা সমবায়ের শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park