1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১২ বার পঠিত

সারোয়ার সবুজ :- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেব পুর ইউনিয়নে লস্করহাটি সবুজ সংঘের আয়োজনে লিগ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর ) বিকেলে ওই ইউনিয়নের লস্করহাটি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন গোদাগাড়ী উপজেলা কৃষক দলের আহবায়ক ও সাবেক গোগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হযরত আলী ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাসুদেব পুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা কৃষক দলের সভাপতি ও সাবেক গোগ্রাম ইউপি চেয়ারম্যান হযরত আলী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সেক্রেটারি এ.ড আশরাফ (মল্লিক), উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক জহিরুল হক (জহির),উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফয়সাল আহমেদ, বাসুদেব পুর ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, সভাপতি তালিমুল কুরআন, বাংলাদেশ জামাতে ইসলামীর মাওলানা মজিবুর রহমান, মো: ফয়েজ উদ্দীন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে হযরত আলী জানান, এ মাঠে খেলা দেখতে এতো মানুষের সমাগম দেখে আমার খুব ভাল লাগছে। প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই সুশৃঙ্খলভাবে খেলা দেখেছেন। কোন বিশৃঙ্খলা ঘটেনি। সত্যি আমি লস্করহাটির মানুষের সান্নিধ্যে আসতে পেরে আনন্দিত হয়েছি। আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো ইনশাআল্লাহ।

ফুটবল টুর্নামেন্টে উপজেলার কাপাসিয়াপাড়া মামু ভাগ্নে ক্লাব দল লস্করহাটি সবুজ সংঘকে ১-০ গোলে পরাজিত করে মামু ভাগ্নে ক্লাব চ্যাম্পিয়ন হয়।বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয় ২০ হাজার টাকা এবং পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয় ১৫ হাজার টাকা ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park