সারোয়ার সবুজ॥ দেশব্যাপী তিন দিনব্যাপী ‘ভূমি মেলা’ উদযাপন শেষে আজ আনুষ্ঠানিক ভাবে শেষ হলো ভূমি উন্নয়ন মেলা।
মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) জনাব শামসুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধান গন ।
মেলার সমাপনী বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ সবাইকে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান জানান।
তিনি বলেন, সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে প্রয়োজনীয় তথ্য সেবা চলমান থাকবে।