1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ইসলামি জীবন ধারণ করতে উচ্চাভিলাসকে জলাঞ্জলি দিয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান

  • আপডেট সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি:- রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিভাগে অনার্স,মাস্টার্স সম্পন্ন করেছেন। এ্যারাবিক এবং ফার্সি ভাষায় কোর্স করেছেন। এছাড়াও এযুগের সোনার হরিণ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু ইসলামী দ্বীন প্রতিষ্ঠার সেই চাকুরিও সেক্রিফাইস করেছেন। পেশাগত জীবনে বেছে নিয়েছেন শিক্ষকতাকে । ৩০ টি ইসলামি জীবন ধারার বই লিখে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন।নিজের জীবনকে সাজিয়েছেন ইসলামি রঙে।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতিও ছিলেন তিনি। অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী-১ (গোদাগাড়ী -তানোর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৮৮ সালে। এমপি থাকাকালীন জাতীয় সংসদে নামাজের বিরতি এবং শোক প্রস্তাবে মুনাজাতের বিধান প্রচলন করেন।সত্যিকার অর্থে ইসলামী আন্দোলনকে যারা চিনেছে, বুঝতে পেরেছে তারা জীবনের সমস্ত মায়া ত্যাগ করেছে। দুনিয়াবী লালসা তাদের স্পর্শ করতে পারে নি। ক্ষমতায় অধিষ্ঠিত হয়েও রবকে ভয় করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন কিছু নেতৃত্ব তৈরি করতে পেরেছে বলেই সংগঠন সমস্ত কিছুর পরও হিমালয়ের মতো দাড়িয়ে আছে। মহান আল্লাহ মুহতারামের হায়াতে বরকত দান করুন৷ তাকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করুন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান এর কথা এভাবেই বলছিলেন রাজশাহী জেলা আমীর আব্দুল খালেক।

গোদাগাড়ী মডেল পৌরসভার সাবেক কাউন্সিলর মামনুর রশীদ বলেন, ইসলামি জীবন ব্যবস্থায় অধ্যাপক মুুজিবুর রহমান একজন অকুতোভয় সৈনিক। তিনি বিগত সরকারের আমলে বারবার মামলা-হামলার শিকার হয়েও ইসলামের প্রতি অটুট থেকেছেন। গোদাগাড়ী – তানোরের জনগণ এমনই একজন মানুষকে নেতা হিসেবে চাই। মানুষ শোষিত হয়েছে বিগত সরকারের আমলে। এর ফলশ্রুতিতে সৎ নেতৃত্ব, সৎ মানুষকে সরকারের প্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণ। মানুষ এখন বুঝতে শিখেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park