1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সারাদেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৯২ বার পঠিত

সারোয়ার সবুজ -:গত ৫ আগস্ট সৈরাচার সরকার পতনের পর সারাদেশে মিথ্যা মামলায় সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৩ জানুয়ারি) রাজশাহী নগরীর জিরো পয়েন্ট এলাকায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের আয়োজনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, আমাদের সারা দেশের সহকর্মীদের নাই এইভাবে ঢালাও মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। সাংবাদিকদের ভূমিকা না থাকলে চব্বিশের পরিবর্তন সম্ভব ছিলো না। পরিবর্তনের পর দেশের কিছু সুবিধাবাদী কুচক্রী মহল বিতর্কিত কর্মকাণ্ড ঘটানোর সুযোগ নেয়। চব্বিশের পরিবর্তনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক নেতারা বলেছিলেন দেশের কোথাও নির্দোষ ও সাধারণ মানুষের নামে হয়রানি মূলক মামলা করা হবে না। কিন্তু আজ সেটাই হচ্ছে।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিরা আরও বলেন, সাংবাদিকদের এইভাবে হয়রানি করে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে কিছু কুচক্রী হল। সাংবাদিকের কন্ঠরোধ করা গেলেই তাদের নিজ স্বার্থ হাসিল করা যাবে।

এ-সময় উপস্থিত সকলেই প্রধান ও আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি করেন।

উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সচিব মো: ফয়সাল আজম অপু, জেলা কমিটির সভাপতি মো:আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মো: আখতার হোসেন, বিভাগীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মো: সুরুজ আলী, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মো: ফয়সাল হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার মীর তোফায়েল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকা মাল্টিমিডিয়া রিপোর্টার মো: জাহিদ হাসান সাব্বির, রাজশাহী গোদাগাড়ী পৌর প্রেসক্লাবের সেক্রেটারি হ্যালো মো: সারোয়ার সবুজ, দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজশাহী ব্যুরো আনিসুজ্জামান ( আনিস ), মোহনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিন সাগর প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park