1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ট্রাক ও ভুটভুটির সংঘর্ষে নিয়ত ১

  • আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৫১৬ বার পঠিত

সারোয়ার সবুজ :- রাজশাহীর গোদাগাড়ী সুলতানগঞ্জ এলাকায় ট্রাক ও ভুটভুটির সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। নিহত আব্দুল বারী শ্রীমন্তপুর এলাকার রঞ্জুর ছেলে । তিনি পেশায় একজন ভুটভুটি চালক ছিলেন। এ ঘটনায় রায়হান আলী নামের ১ জন আহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) বিকাল আনুমানিক ৪ টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক গোদাগাড়ী থেকে ছেড়ে আসা ভুটভুটির সাথে সংঘর্ষ ঘটে। এতে ১ জন নিহত এবং ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রতক্ষদর্শী জানান, ভুটভুটি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ অবস্থায় ট্রাকটি স্যালো ইঞ্জিন চালিত ভুটভুটিকে চাপা দেয়। এতে আহত হন ভুটভুটি চালক এবং হেল্পার।
ঘটনাস্থলে আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চালক আব্দুল বারী মৃত্যু বরণ করেন।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park