1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

হালুয়াঘাটে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ভ্রাম্যমাণ আদালতে ৭ জনের কারাদণ্ড

  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮৮ বার পঠিত

সারোয়ার সবুজ:-

​ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৪ জুন) উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৭ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে হালুয়াঘাট থানা পুলিশের একটি চৌকস টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ৪ নং হালুয়াঘাট ইউনিয়নের মনিকুড়া ও গোবরাকুড়া এলাকার বিভিন্ন স্পটে এই অভিযান চালানো হয়।

​ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী, অপরাধ প্রমাণিত হওয়ায় আটককৃত প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​দণ্ডপ্রাপ্তরা হলেন: ১. জিয়াউল হক মিন্টু (২৪), পিতা: আব্দুল বারেক মুন্সী, পূর্ব গোবরাকুড়া। ২. সিয়াম (১৯), পিতা: কামরুল ইসলাম, পূর্ব গোবরাকুড়া।৩. চাঁন মিয়া ওরফে সুলতান (৪২), পিতা: মো. হাবীবুল্লাহ, দক্ষিণ মনিকুড়া।৪. রিপন মিয়া (৪৮), পিতা: মৃত হরমুজ আলী, হালুয়াঘাট উত্তর বাজার।৫. মো. জয় (২৪), পিতা: মো. আবুল হাসেম, মনিকুড়া।৬. ইয়াসিন ওরফে আকাশ (২৫), পিতা: মৃত ফজল হক, মনিকুড়া।৭. মো. আলাউদ্দিন (২৮), পিতা: মৃত হজরত আলী, কাটাবাড়ী, গাজিরভিটা।

​অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে আমরা মাদকমুক্ত হালুয়াঘাট গড়তে বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

​হালুয়াঘাট উপজেলা প্রশাসনের এই সাহসী পদক্ষেপকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park