প্রেস বিজ্ঞপ্তি: সাংবাদিক জামি রহমান রতনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনজাতীয় সাংবাদিক সংস্থা গোদাগাড়ী শাখা। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেনজাতীয় সাংবাদিক সংস্থা গোদাগাড়ী শাখার আহবায়ক সারোয়ার সবুজ এবং সদস্য সচিব মোঃ ওয়ালীউল্লাহ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসস্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক জামি রহমান ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বাদ আসর রেশমপট্টি ক্রিকেট ক্লিনিক মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে টিকাপাড়া গোরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।