1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

সাংবাদিককে হত্যার হুমকি মাদক ব্যবসায়ীর : থানায় জিডি

  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৯৩৮ বার পঠিত

সারোয়ার সবুজ :- জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার গোদাগাড়ী প্রতিনিধি মোঃ অলিউল্লাহকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে মাদক ব্যবসায়ী মাসুম আলীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। জিডি নং ১২৯৯।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন জিডির বিষয়টি নিশ্চিত করেন।
জিডি সূত্রে জানা যায়,২৭ জানুয়ারি ( সোমবার) ৪ টা ৫১মিনিটে ২ মিনিট ৫৬ সেকেন্ডের একটি কলে সাহাব্দীপুর নামক এলাকা থেকে ভুক্তভোগী সাংবাদিক অলিউল্লাহ’র মোবাইল নং-০১৭৩৭ ৫৭৪৩৪৪ তে মাদক ব্যবসায়ী মোঃ মাসুম আলী জেল থেকে জামিনে বের হয়ে তার মোবাইল নং- ০১৩১৯-৯০১০৬৪ থেকে কল করে নিজের পরিচয় দিয়ে প্রাণ নাশ সহ হাত-পা ভেঙ্গে ফেলার হুমকি দেয়। যার কল রেকর্ড সংরক্ষিত আছে। যার ফলে সাংবাদিক অলিউল্লাহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন । যেকোন সময় আইন শৃংখলার চরম অবনতি ঘটার সম্ভাবনায় ভবিষ্যতের জন্য বিষয়টি সধারন ডাইরীভূক্ত করেছেন।
এ ঘটনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, গোদাগাড়ী পৌর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।

উল্লেখ্য, উপজেলার সাহাব্দিপুর এলাকার মৃত জালাল আলীর ছেলে মাদক ব্যবসায়ী মাসুম আলী গত ১৬ মে ২০২৩ সালে ৫০০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার হয় প্রেমতুলি পুলিশের হাতে। এতে সাংবাদিক অলিউল্লাহ সহ স্থানীয় অনেক সাংবাদিক গ্রেফতার সংক্রান্তে একটি প্রতিবেদন প্রকাশ করেন। যার কারনেই জামিনে এসে মাদক ব্যবসায়ী মাসুম ফোন কলে প্রাণ নাশের হুমকি প্রদান করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park