1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

শোক বার্তা

  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

​ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

​রাজশাহী জেলার গোদাগাড়ীর কৃতি সন্তান, বর্ণাঢ্য জীবনের অধিকারী, সাবেক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বিশিষ্ট গবেষক ও প্রথিতযশা লেখক ড. এম. এনামুল হক-এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

​তিনি আজ রবিবার (৩০ আগস্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
​মরহুমের জীবন ও কর্মের প্রতি বিনম্র শ্রদ্ধা।

​ড. এম. এনামুল হক ১৬ অক্টোবর ১৯৯১ থেকে ৮ জুলাই ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ডিএমপি কমিশনার এবং বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা-এর প্রিন্সিপালসহ পুলিশের বহু গুরুত্বপূর্ণ পদে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৮৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ইন্টারপোলের নির্বাচিত সদস্য ছিলেন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থায় সুনামের সাথে কাজ করেছেন।
তিনি বাংলাদেশ আইন কমিশনের সম্মানিত সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

​তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্স থেকে লোক প্রশাসনে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৪টিরও বেশি গ্রন্থের প্রণেতা এবং দেশ-বিদেশের খ্যাতনামা পত্রিকার নিয়মিত কলাম লেখক ছিলেন।

​প্রথম জানাজা: আজ বাদ জোহর ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় (অফিসিয়াল ফিউনারেল) অনুষ্ঠিত হয়েছে।
​দ্বিতীয় জানাজা ও দাফন: আগামীকাল সোমবার সকাল ১১:০০ ঘটিকায় গোদাগাড়ী
আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে
প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে তাঁকে ফাজিলপুর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।

​ড. এম. এনামুল হকের মৃত্যুতে দেশ একজন সৎ, দেশপ্রেমিক ও প্রজ্ঞাবান অভিভাবককে হারালো এবং গোদাগাড়ীবাসী হারালো তাদের শ্রেষ্ঠ সন্তানকে। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হবার নয়।

​আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি—তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

শোকান্তে,
নেতৃবৃন্দ ও সর্বস্তরের সদস্যবৃন্দ
জাতীয়তাবাদী নেস্কো শ্রমিক কর্মচারী ইউনিয়ন ২২৩৩
গোদাগাড়ী, রাজশাহী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park