1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

রাজশাহীর গোদাগাড়ীতে ঐতিহ্যবাহী ফুটবল খেলায়। পদ্মা যুব সংঘ চ্যাম্পিয়ন, রানার্স আপ পালপুর ধরমপুর জাগোরনী ক্লাব

  • আপডেট সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

সাইফুল ইসলাম, রাজশাহী,(গোদাগাড়ী) প্রতিনিধি :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুর ধরমপুর জাগরণী ক্লাবের উদ্যোগ এক দিন ব্যাপী ২৭ তম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৭ ই নভেম্বর সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত উক্ত টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করে।

ঐদিন বিকেলে বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পদ্মা যুব সংঘ বনাম, পালপুর ধরমপুর জাগরণী ক্লাব অংশ নেয়। ব্যাপক প্রতিযোগিতাপূর্ণ খেলায় ০-১ গোল দিয়ে বিজয় অর্জন করে পদ্মা যুব সংঘ।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা (অবঃ প্রাপ্ত) মেজর জেনারেল শরিফ উদ্দিন ।
বিশেষ অতিথি ছিলেন ব্যারিষ্টার মোঃ মাহফুজুর রহমান মিলন ডেপুটি এট্যর্নি জেনারেল, এ সময় অনন্যার মধ্যে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার আমির অধ্যাপক আব্দুল খালেক, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী পশ্চিম জেলার সহ-সেক্রেটারী ড. ওবায়দুল্লাহ, ,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (অব.) ডাঃ মোঃ তৌফিকুল ইসলাম হেলাল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন , রাজশাহী কলেজ অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক মিজানুল ইসলাম, বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বজলার রশিদ, রাজশাহী প্রাইম ব্যাংকের কর্মকর্তা মো: নাজিমুদ্দিন প্রমুখ । উক্ত টুর্নামেন্টের সভাপতিত্ব করেন প্রধান পৃষ্ঠ পোষক ডা: মো: আশিকুজ্জামান ( রাসেল)। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও নগদ ৭০ হাজার টাকা এবং রানার আপ দলকে ট্রফি ও ৫০ হাজার টাকা তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা( অবসরপ্রাপ্ত) মেজর জেনারেল শরীফ উদ্দিন

পুরুস্কার বিতারণ কালে প্রধান অতিথি বক্তবে সকলের উদ্দেশ্যে বলেন, এই টুর্নামেন্ট ঐতিহ্য বহন করে গোদাগাড়ী উপজেলায় দেশের বিভিন্ন প্রান্তের খেলোয়ার গণ আসে এখানে খেলতে। আজকের খেলোয়াড় রাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই এই ফুটবল খেলাকে ধরে রেখেই আগামীতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে।

উক্ত খেলা চালাকালীন সময় মাঠের চারপাশ দিয়ে হাজার হাজার লোকের উপস্থিতি ঘটে পালপুর স্কুল মাঠে। এছাড়াও খেলা উপভোগ করার জন্য বাংলাদেশে প্রথমবারের মত পালপুর হাই স্কুল মাঠে ডিজিটাল স্ক্রিনে সারাদিন ব্যাপী খেলা দেখার ব্যবস্থা ছিলো সাধারণ মানুষের জন্য ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park