1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহী বিমানবন্দরে বিএমডিএ চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে কৃষকদলের সংবর্ধনা

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে ফুলেল সংবর্ধনা জানিয়েছেন রাজশাহী জেলা কৃষকদল।

আজ রবিবার (১০ মে) সকাল ৮টায় শাহমখদুম বিমানবন্দরে অবতরণের পর নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় বিমানবন্দর চত্বর স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী জেলা কৃষকদলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত, গোদাগাড়ী উপজেলা কৃষকদলের সভাপতি হযরত চেয়ারম্যান, সেক্রেটারী এ্যাড. আশরাফ মল্লিকসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী। এসময় গোদাগাড়ী উপজেলা কৃষকদলের সভাপতি হযরত চেয়ারম্যান বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের গাড়ীবহর নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

নেতাকর্মীদের উদ্দেশে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, “বিএমডিএকে কৃষকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি কাজ করব। বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে কোনো আপস করা হবে না।” তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কৃষকদের অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান।

জেলা কৃষকদলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত বলেন, “একজন কৃষিবিদকে বিএমডিএর চেয়ারম্যান করায় আমরা আশাবাদী। বরেন্দ্র অঞ্চলের সেচ সংকট, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়াসহ কৃষির সকল সমস্যা সমাধানে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।”

উল্লেখ্য, গত সপ্তাহে কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে বিএমডিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park