1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

  • আপডেট সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৭৯ বার পঠিত

রাজশাহীতে সারা মাসব্যাপি বৃক্ষ রোপন করবে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত তুলে ধরে উত্তর জনপদকে রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতার দাবি জানিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বানে রাজশাহীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ মে) সন্ধায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয় ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন । অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু ও উপস্থাপনা করেন :মো:গোলাম রসুল রনক। অনুষ্ঠানের শুরুতে কোরআান থেকে তেলাওয়াত করেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার আহবায়ক নাজমুল ইসলাম। দোয়া শেষে সাংবাদিকতার জন্য যে সব সাংবাদিক প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।এ সময় বক্তারা বলেন, সাংবাদিকরা মুক্ত নয়, স্বাধীন নয়। সাংবাদিকদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। মুক্তভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকে সারা মাসব্যপি বৃক্ষ রোপন কর্মসুচির ঘোষণা করেন নেতৃবৃন্দরা।এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সান্ত,সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন, দপ্তর সম্পাদক সুরুজ আলী, সহ-দফতর সম্পাদক গোলাম রসুল রনক, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব মামুনুর রশীদ,নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম রনি, মেহেদী হাসান মুন্না,মো: মাসুদ রানা,কিসমত আলী,মো: আবদুল হাসিব,সুরুজ আরিয়ান,রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল ইসলাম মিমুল,সাবেক সহ- সভাপতি নুরুজ্জামান ইসলাম,প্রচার সম্পাদক ওমর আলী, কার্যনির্বাহী সদস্য সাহিদ হাসান পিন্টু,আকবর কবীর রবিন স্টাফ রিপোর্টার, আলোকিত সকাল,আবদুল আওয়াল দৈনিক রাজশাহীর আলো,জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি ও দৈনিক উপচার পত্রিকার উপদেষ্টা মানিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
মো: নুরে ইসলাম মিলন
সভাপতি
জাতীয় সাংবাদিক সংস্থা
রাজশাহী বিভাগ।
০১৭১২-৭৮৭৯৮৫

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park