1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

  • আপডেট সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

মোজাহার ইসলাম মোহনপুর প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলায় এক মোটর সাইকেল আরোহী আরেক মোটরসাইকেলের পিছনের ধাক্কায় আরেক আরোহী প্রধান শিক্ষক নিহত হয়েছেন। রবিবার ১৭( নভেম্বর) দুপুর ২টা,৫ মি: সময় উপজেলার বাকশিমইল ইউপি’র একদিলতলা বাজার সংলগ্ন রাজশাহী-টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী হলেন,বগুড়া জেলা অন্তর্গত আদমদিঘী উপজেলার গোড়গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং সান্তাহার জি এম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এস এম আব্দুর রহিম (৪৮) প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত প্রধান শিক্ষক রাজশাহী বোর্ডে স্কুলের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম শেষে এসপি শাহিন মোটরসাইকেল যার রেজিঃ বগুড়া-হ-১৭- ১৭৭১ যোগে বাড়ি ফেরার পথে উপরোক্ত ঘটনাস্থলে পৌঁছা মাত্রই অজ্ঞাতনামা একটি মোটরসাইকেল পেছন দিক থেকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে গেলে স্কুল শিক্ষক পাকা রাস্তার উপর পড়ে গুরুতর রক্তাক্ত যখম হলে স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নিকটস্থ মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান‌্নান জানান,নিহত স্কুল শিক্ষকের সাথে থাকা মোটরসাইকেলের যাত্রী ছিলেন রফিকুল ইসলাম তিনি আহত হয়েছেন। আহত রফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের বিষয়টি নিশ্চিত হন। লাশটি স্বজনদের হস্তান্তর করা হবে। এ বিষয়ে মোহনপুর থানায় সড়ক পরিবহন আইনে মামলা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park