1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মোহনপুরে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু!

  • আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

মোজাহার ইসলাম মোহনপুর প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে নানা বাড়িতে বেড়াতে এসে সাফান নামের আড়াই বছরের শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। রাজশাহীর পুঠিয়া উপজেলার কালোহাটি গ্রামের কাননের ছেলে সাফান (আড়াই বছর) মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউপির তশোপাড়া গ্রামে নানা ইকরামুল এর বাড়িতে বেড়াতে এসে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে পুকুরে ডুবে মৃত্যুবরণ করে। স্থানীয় সূত্রে জানা যায়, নানা ইকরামুলের বাড়িতে অবস্থানকলে সকালে ঘুম থেকে উঠে ফুটবল নিয়ে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। দীর্ঘসময় বাড়িতে না আসায় তার মা খোঁজাখুঁজি এক পর্যায়ে তার বাড়ির দক্ষিণ পাশে অদূরে জনৈক আহম্মদ আলীর পুকুরে বল ভাসতে দেখে কাছাকাছি গেলে তার ছেলে সাফানকে পুকুরের পানিতে ভাসতে দেখে। তখন ভিকটিমের মা বাচ্চাকে উপরে উঠিয়ে চিৎকার ও কান্নাকাটি করলে পাড়া প্রতিবেশী এগিয়ে এসে সাফানকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। জানতে চাইলে
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান‌্নান বলেন, এ বিষয়ে মোহনপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শিশুটির মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park