মোজাহার ইসলাম মোহনপুর প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে উদ্বোধনী, সমাপনি বক্তব্য এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯ ও ৩০শে (জানুয়ারি) সকাল ১১,টায় সময় উপজেলা চত্বরে অনুষ্ঠান টি হয়। স্লোগানে ” জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে (২৯,৩০ জানুয়ারী) ২দিন ব্যাপি ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার, কৃষিবিদ এম. এ. মান্নানের
উপস্হাপনায় আলোচনা সভায়
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান,কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রাণীসম্পদ অফিসার খন্দকার সাগর আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, উপজেলা প্রকৌশলী নুর নাহার, সমাজসেবক অফিসার ইমাম হাসান শামীম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুল নবী, আইসিটি কর্মকর্তা শহিদা খাতুন,প্রাথমিক শিক্ষা অফিসার রশিদা ইয়াসমিন, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মতিন সহ প্রমূখ।পরিশেষে শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক স্টল পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।