1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুঠিয়া উপজেলা প্রশাসন: শিবপুর হাট ও খুঁটিপাড়ায় অভিযান, ২ জনের কারাদণ্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৬৩ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

​মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুঠিয়া উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ ১৬ জুন, মঙ্গলবার উপজেলার শিবপুর হাট ও খুঁটিপাড়া এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
​অভিযান পরিচালনাকালে এলাকা দুটিতে মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মাদকসেবনের পাশাপাশি অনলাইন জুয়ায় আসক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে।
আটককৃতরা হলেন সোহাগ ও শান্ত।
​ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস আটককৃতদের প্রত্যেককে ০৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।
​এ বিষয়ে সহকারী কমিশনার শিবু দাস বলেন, “মাদক ও জুয়া আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সমাজের শান্তি-শৃংখলা রক্ষায় এবং মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের এই কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। মাদকের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”
​স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সচেতন মহলের প্রত্যাশা, নিয়মিত এমন অভিযানের ফলে এলাকায় মাদকের প্রভাব অনেকাংশে কমে আসবে এবং সুস্থ সামাজিক পরিবেশ বজায় থাকবে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park