1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সাবেক সফল মেয়র বিএনপি নেতা মিনু

  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী সাবেক এমপি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র জননেতা মিজানুর রহমান মিনু। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরীর বেশ কয়েকটি পূজা মণ্ডল পরিদর্শন করেন সাবেক রাসিক মেয়র।

পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের নেতারা ও রাজশাহী মহানগরীর পূজা উদযাপন কমিটি, মন্দির ও ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এবং পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনাথীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন রাসিক সাবেক সফল মেয়র মিজানুর রহমান মিনু।

 

সাবেক মেয়র বলেন, শহীদ জিয়ার আদর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বর্তমান বাংলাদেশ এবং আমরা যারা জাতীয়বাদী বিএনপি’র আদর্শে ও মুক্তিযুদ্ধের মানুষ আছি, সবাই কাজ করে যাচ্ছি। কোথাও সামান্যতম সমস্যা যদি দেখা দেয়, তাহলে আপনারা আমাদের জানাবেন।

এরপর তিনি মিয়াপাড়াস্থ ধর্ম সভার পূজামণ্ডপ দিয়ে পরিদর্শন শুরু করে রাজারহাতা রাজশাহী সিটি কলেজের সামনে এবং পেছনের মণ্ডপ পরিদর্শন দিয়ে কুমারপাড়ায় মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে যান।

পরিদর্শনকালে রাজশাহী মহানগর জাতীয়তাবাদী রাজশাহী মহানগর যুবদলের যুগ্ন আহ্বায়ক ও সাবেক রাজপাড়া থানা যুবদলের আহবায়ক মো আতাউর রহমান বাঁধন , মহানগর যুগ্ন আহবায়ক নাজির হাসান নাজির, যুবদলের সদস্য কাউসার রহমান সাগর,,খোকন, মোস্তাক,সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park