আমিন আলি,রাজশাহী:-
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অত্র থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত দপ্তরী কাম-প্রহরীরা। আজ (৪ নভেম্বর, ২০২৫) মঙ্গলবার দুপুর ১২টার সময় ভেরিপারা মোড়ে অবস্থিত থানা শিক্ষা অফিসে এই শুভেচ্ছা জানানো হয়।
জানা গেছে, দপ্তরী কাম-প্রহরী প্রতিনিধি মোঃ হাসিবুল ইসলাম এবং মোঃ নাঈমুল ইসলাম এর নেতৃত্বে একটি দল শিক্ষা অফিসারের কার্যালয়ে উপস্থিত হন। তারা শিক্ষা অফিসারকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এই সময় শিক্ষা অফিসার দপ্তরী-নৈশ প্রহরীদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এটি একটি সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ছিল বলে উপস্থিত সূত্র জানিয়েছে।