1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বানেশ্বরে রাস্তার ওপর অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা: বাজার নিয়ন্ত্রণে এসিল্যান্ড শিবু দাস

  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১১৩ বার পঠিত

সারোয়ার সবুজ:-

​রাজশাহীর পুঠিয়া উপজেলার ব্যস্ততম বানেশ্বর বাজারে যানজট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর সহনীয় রাখতে ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ মনিটরিং কার্যক্রম চালানো হয়।

​অভিযানের নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। এসময় তিনি বাজারের মূল সড়কের ওপর বসা অবৈধ ভাসমান দোকানগুলো অপসারণের নির্দেশ দেন এবং যানজট নিরসনে কড়া বার্তা প্রদান করেন।

​বাজার তদারকির সময় দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী সিলিন্ডার গ্যাস সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে বিক্রি করছেন এবং ভোক্তাদের সঠিক বিক্রয় রশিদ দিচ্ছেন না। এসব অসংগতি ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে এক ব্যবসায়ীকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস

​অভিযানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতা প্রদান করেন অফিসার ইনচার্জ (ওসি), পুঠিয়া থানা।​ অফিসার ইনচার্জ (ওসি), পবা হাইওয়ে থানা, রাজশাহী।আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

​অভিযান শেষে এসিল্যান্ড শিবু দাস সাংবাদিকদের জানান, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কেনাকাটা সহজ করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা আমাদের অগ্রাধিকার। তিনি বলেন, “রমজানে যানজট নিরসন, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং কোনো প্রকার মজুদদারি ঠেকাতে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত চলমান থাকবে।”

​ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, ভোক্তাদের হয়রানি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park