1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পুঠিয়ায় মানহীন সেমাই তৈরির কারখানায় অভিযান: পণ্য ধ্বংসসহ জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পঠিত

সারোয়ার সবুজ:-

​পবিত্র রমজান মাসে জনস্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় একটি সেমাই ও বেকারি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ক্ষতিকর কৃত্রিম রঙ ব্যবহারের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ মানহীন পণ্য ধ্বংস করা হয়।

​সোমবার (১৬ মার্চ) এই অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।

অভিযান চলাকালে দেখা যায়, কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল। এছাড়া খাবারে নিষিদ্ধ ও মানহীন কৃত্রিম রঙ (আর্টিফিশিয়াল কালার) ব্যবহার করে তা বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে মানহীন সেমাই ও ক্ষতিকর রঙ জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করেন। ধ্বংসকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ৫০,০০০ টাকারও অধিক বলে জানানো হয়েছে।আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিকে ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, রমজান মাসে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার আশায় মানহীন পণ্য তৈরি ও বাজারজাত করে থাকে। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশাসনের এই কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park