1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

পুঠিয়ায় বাজার মনিটরিং: অনিয়মের দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পঠিত

 

সারোয়ার সবুজ:-

​রাজশাহীর পুঠিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং তেলের কৃত্রিম সংকট ও সার-কীটনাশকের বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (০৭ মার্চ) বিকেলে পুঠিয়া উপজেলার বিভিন্ন বাজারে এই তদারকি কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।

বাজার মনিটরিং চলাকালীন সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালানো হয়। এসময় একটি ব্যবসা প্রতিষ্ঠানে নিম্নোক্ত অসংগতিগুলো পরিলক্ষিত দোকানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ রাখা।​পণ্য বিক্রয়ের কোনো মূল্য তালিকা প্রদর্শন না করা।​ক্রয়-বিক্রয় রশিদে স্বচ্ছতার অভাব।

​ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করা এবং সরকারি নির্দেশনা অমান্য করায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার পাশাপাশি জব্দকৃত মেয়াদোত্তীর্ণ কীটনাশকসমূহ জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং পণ্যের কৃত্রিম সংকট রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন,বাজার দর স্থিতিশীল রাখা, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং মানসম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”

 

​অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তারা আশা করছেন, নিয়মিত তদারকি থাকলে রমজানে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর সুযোগ পাবে না।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park