1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পুঠিয়ায় ফসলি জমি রক্ষায় মধ্যরাতে অভিযানে এসি ল্যান্ড শিবু দাস, এস্কেভেটর অকেজো

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ২০২ বার পঠিত

সারোয়ার সবুজ:-

রাজশাহীর পুঠিয়ায় ফসলি জমির মূল্যবান টপসয়েল (উপরিভাগের মাটি) অবৈধভাবে কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার মধ্যরাতে উপজেলার সেনবাগে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। অভিযানে মাটি কাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর (ভেকু মেশিন) অকেজো করে দেওয়া হয়েছে।

​জানা গেছে, একদল মাটিখেকো চক্র গভীর রাতে ফসলি জমির টপসয়েল কেটে বিক্রি করছিল। এমন সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে একটি টিম সেনবাগের প্রত্যন্ত বিল এলাকায় অভিযানে নামে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

​ঘটনা প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “গভীর রাতে প্রত্যন্ত বিলের মাঝখান থেকে মেশিনটি সরিয়ে নিয়ে আসার মতো কোনো পরিবহন সুবিধা ছিল না। তাই ভবিষ্যতে এটি ব্যবহার করে যেন আর মাটি কাটতে না পারে, সেজন্য ঘটনাস্থলেই এস্কেভেটরটি যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়েছে।”

​তিনি আরও জানান, ফসলি জমির টপসয়েল কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষিজমি রক্ষা এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অভিযান ও নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।

​উপজেলা প্রশাসনের এমন সাহসী ও সময়োচিত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষিজীবী মানুষ ও সচেতন মহল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park