1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

পুঠিয়ায় এসিল্যান্ডের অভিযানে মাদক বিক্রেতাসহ আটক ৩: বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পঠিত

 

সারোয়ার সবুজ:-

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ধোপাপাড়া বাজার এলাকায় এই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে এক মাদক বিক্রেতা ও দুইজন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়েছে।

​অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।

​প্রশাসন সূত্রে জানা গেছে, ধোপাপাড়া বাজার এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের গোপন সংবাদের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়। এসময় ১ জন মাদক বিক্রেতা ও ২ জন মাদকসেবীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে আটককৃতদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদকের বিরুদ্ধে এই লড়াই অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “মাদক বিক্রেতা ও সেবনকারী—উভয়ের বিরুদ্ধেই উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও চলমান থাকবে। কোনোভাবেই মাদকের সাথে আপস করা হবে না।”

​এলাকাবাসীর শান্তি রক্ষায় প্রশাসনের এমন তড়িৎ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park