সারোয়ার সবুজ:-
পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই মহিমান্বিত মাসের মূল চেতনাকে ধারণ করে রাজশাহীর পুঠিয়ায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সহকারী কমিশনার (ভূমি) এসি ল্যান্ড শিবু দাস। প্রশাসনিক কর্মব্যস্ততার মাঝেও তিনি ব্যক্তিগতভাবে পাশে দাঁড়িয়েছেন এক শারীরিকভাবে অক্ষম ও অসহায় ব্যক্তির।
জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি নজরে আসার পর এসি ল্যান্ড সরাসরি তার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। রমজানের এই কঠিন সময়ে সরকারি কর্মকর্তার এমন মানবিক আচরণ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।
প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা যে সমান গুরুত্বপূর্ণ, এই উদ্যোগ যেন তারই প্রমাণ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই রমজানের প্রকৃত শিক্ষা। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক কর্তব্য।
এই মানবিক উদ্যোগ শুধু একটি ব্যক্তিগত সহায়তা নয়, বরং সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের জন্য এক বড় বার্তা। রমজানের এই পবিত্র সময়ে যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ান, তবেই এই মাসের সার্থকতা ফুটে উঠবে। মানবিকতাই হোক প্রতিটি মানুষের মূল পরিচয় এটাই এখন পুঠিয়াবাসীর মুখে মুখে।