1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পুঠিয়ায় জমির শ্রেণি পরিবর্তন ও রাস্তা নষ্ট করার অপরাধে দুই ব্যক্তির কারাদণ্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

সারোয়ার সবুজ:-

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ধানী জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন এবং মাটি পরিবহনের মাধ্যমে গ্রামীণ রাস্তা নষ্ট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

​মঙ্গলবার উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কৈহাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— পুঠিয়ার কৈহাড়িয়া এলাকার নহির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম এবং সেকান্দর আলীর ছেলে আলী আজগর।

​প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্তরা ধানী জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করছিলেন এবং মাটিবাহী ভারী যানবাহন চলাচলের মাধ্যমে গ্রামীণ কাঁচা-পাকা রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছিলেন। এর ফলে পার্শ্ববর্তী জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সাধারণ কৃষকরা চরম বিপাকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কৃষিজমি নষ্ট হওয়ায় স্থানীয় কৃষকরা বাধ্য হয়ে কম মূল্যে জমি বিক্রি করতে বাধ্য হতেন—এমন পরিস্থিতি রোধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।

​ভ্রাম্যমাণ আদালতে দোষ প্রমাণিত হওয়ায় অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, কৃষিজমি রক্ষা এবং গ্রামীণ অবকাঠামো সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park