1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পুঠিয়ায় অবৈধ সার মজুত ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীর জরিমানা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৩২ বার পঠিত

সারোয়ার সবুজ:-

পুঠিয়ার সাতবাড়িয়া ও ধোপাপাড়া বাজারে অবৈধভাবে সার মজুত ও বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে সার মজুত করার দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​আজ পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে জব্দ করা ৮ বস্তা টিএসপি (TSP) সার তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের মাঝে বিক্রি করা হয়।
​মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস: বাজারে কৃষকদের সাথে প্রতারণা রোধে অভিযানে উদ্ধারকৃত মেয়াদোত্তীর্ণ কীটনাশক তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

​অবৈধভাবে সার মজুত করার অপরাধে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।
​প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি রোধ এবং অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুতদারি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park