1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নীলফামারীর সৈয়দপুর থেকে নিখোঁজ কিশোর তারেক আলী: মোবাইল বন্ধ, আতঙ্কে পরিবার

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১২৪ বার পঠিত

সারোয়ার সবুজ:-
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সরমংলা গ্রামের বাসিন্দা মোঃ তারেক আলী (১৫) নীলফামারীর সৈয়দপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছে। গত ২৮ জুন ২০২৬, শনিবার থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

​নিখোঁজ কিশোর তারেক আলী গোদাগাড়ীর সরমংলা এলাকার সুমন আলীর ছেলে। সে গত ৮ বছর ধরে নীলফামারী সদরের সৈয়দপুরস্থ ‘জামাতুল আশরাফিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা’য় অধ্যয়নরত ছিল।

মাদ্রাসা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ জুন শনিবার সকালে তারেক তার সহপাঠীদের বলেছিল সে বাড়িতে চলে যাচ্ছে। এর কিছুক্ষণ পর তারেককে মাদ্রাসায় না পেয়ে সহপাঠীরা শিক্ষকদের জানায় যে, সে ব্যাগ গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। কিন্তু পরিবারের কাছে তারেক পৌঁছায়নি।

​তারেকের বাবা সুমন আলী জানান, “মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে দুপুরের দিকে ফোন করে জিজ্ঞেস করেন তারেক বাড়ি পৌঁছেছে কি না। আমি অবাক হয়ে জানাই, আমার ছেলে বাড়িতে আসেনি। এরপর থেকে আমরা তারেকের কোনো সন্ধান পাচ্ছি না।”


পরিবার সূত্রে জানা গেছে, ২৭ জুন তারেকের সঙ্গে শেষবারের মতো কথা হয়েছিল। তখন তার কাছে মোবাইল ফোন ছিল। তবে নিখোঁজ হওয়ার পর থেকে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। সুমন আলী আরও জানান, তার চার সন্তান—তিন ছেলে ও এক মেয়ের মধ্যে তারেক মেজো সন্তান। মাত্র সাত বছর বয়স থেকে সে ওই মাদ্রাসায় থেকে পড়াশোনা করে আসছে।


তারেকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। এ ঘটনায় তারা চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি নিখোঁজ কিশোর মোঃ তারেক আলীর সন্ধান পান, তবে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

​📞 মোবাইল: +8801765184710

​আপনার একটি সঠিক তথ্য বা সামান্য সহায়তা এই কিশোরকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে। স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেছে তারেক আলীর পরিবার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park