1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দৈনিক উপচার পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৪৯ বার পঠিত

রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল
শুক্রবার (২৯মার্চ) নগরীর রানিবাজার অলোকার মোড়ে অবস্থিত পত্রিকা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পত্রিকার যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম। এসময় পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক উপচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আবদুর রহমান মানিক। আলোচনা শেষে দোয়াও পরিচালনা করেন তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে। পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করতে হবে। আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পত্রিকার প্রধান প্রতিবেদক নাঈম হোসেন। ইফতারের পূর্ব মূহূর্তে পত্রিকার সকল প্রতিনিধি, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলী এবং দেশ ও জাতির শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইফতার মাহফিলে উপস্থিত থাকা সকলকে দীর্ঘায়ু ও শুভ কামনা জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park