1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

তানোরে সাংবাদিকের উপর হামলা আটক ১ আরেকজন পলাতক !

  • আপডেট সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ৫১৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার সোহানুল হক পারভেজ : রাজশাহীর তানোরে সংবাদ সংগ্রহ করতে গেলে সারোয়ার হোসেন নামের সাংবাদিকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় হামলাকারী ইদ্রিস নামের বখাটেকে পুলিশ গ্রেফতার করেছে। তার বাড়ি পৌর সদর এলাকার কুঠিপাড়া গ্রামে।সে মৃত ব্যাঙ্গার পুত্র। মঙ্গলবার দুপুরের দিকে গোল্লাপাড়া ফুটবল মাঠের পশ্চিমে চা স্টল সংলগ্ন জায়গায় ঘটে মারপিটের ঘটনা। এঘটনায় সাংবাদিক সারোয়ার বাদি হয়ে মঙ্গলবার দুপুরের পরে ইদ্রিস ও লালুকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এখবর ছড়িয়ে পড়লে উপজেলায় কর্মরত সাংবাদিকরা হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
অভিযোগ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে গোল্লাপাড়া বাজারে আসেন তালন্দ ইউনিয়ন পরিষদ (ইউপির) চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু। তার উপরে হামলা করেন মেম্বার আবুল হাসানের লোকজন। এমন খবর পেয়ে সাংবাদিক সারোয়ার সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান। এসময় সাংবাদিকের উপর অতর্কিত হামলা করেন ইদ্রিস ও লালু। সারোয়ার দৈনিক নতুন প্রভাত পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি এবং মডেল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক।
সারোয়ার বলেন, চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবুকে মারপিট করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া মাত্রই কোন কথা ছাড়াই ইদ্রিস গাছের ডাল দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে হাত দিয়ে ধরে ফেলি এবং লালু শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। আমি মাটিতে পড়ে গেলে কয়েকজন উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছি। আমি দোষীদের দৃষ্টান্ত মুলুক শাস্তি চায়। সারোয়ার সাংবাদিককে মারার বিষয়ে, তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ বলেন, সাংবাদিক জাতির বিবেক, সাংবাদিক যেকোন জায়গায় নিউজ সংগ্রহ করতে যেতেই পারে,তাকে মারধর করবে তাই বলে এটা মেনে নেওয়া যায় না পলাতক আসামিকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তানোর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে আরেক জনকে আটকের জন্য প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park