1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

তানোরে সাংবাদিকের বাড়িতে হামলা থানায় অভিযোগ!

  • আপডেট সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ৩০৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক কলম যোদ্ধা , দৈনিক সকালের সময়, দৈনিক উপচারসহ বিভিন্ন মিডিয়ার তরুণ সাংবাদিক সোহানুল হক পারভেজের বাড়িতে হাতুড়ি ও ইট পাটকেল দিয়ে হামলা করেছেন। জানা গেছে আজ ১৭ জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন সন্ত্রাসীবাহিনীরা তাদের বাড়ি পৌর সদর এলাকার ঠাকুর পুকুর গ্রামে। সন্ত্রাসী ব্যক্তিরা হল মৃত ফজলুর রহমানের পুত্র বাপ্পি (২৭), রুবেল পিতা মৃত : আবেদ আলী, রিতা খাতুন,স্বামী বাপ্পি, মিজান আলী, রোজিনা,রেসমা, তৌফিকসহ তাদের সন্ত্রাসী বাহিনী । আজ বুধবার দুপুরে ১২টা ৩০ মিনিটের দিকে সাংবাদিক সোহানুল হক পারভেজের বাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালায় এবং তার মাকে মারধর ও সাংবাদিক পারভেজকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে বলে সন্ত্রাসী বাহিনীরা দেদারসে ঘুরে বেড়াচ্ছেন। এঘটনায় সাংবাদিক সোহানুল হক পারভেজ বাদি হয়ে আজ বুধবার ৭ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এখবর ছড়িয়ে পড়লে উপজেলায় কর্মরত সাংবাদিকরা হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। এ বিষয়ে সোহানুল হক পারভেজ বলেন, ১ ও ২ নং আসামীর শশুর ৭ নং আসামী তৌফিক সে চিহ্নিত একজন মাদক সম্রাট তাদের বাড়ির কাছেই আমার বাড়ি আমি এ বিষয়ে প্রতিবাদ করি এবং আমার বাড়িতে ১নাম্বার আসামির চুলার ধুমা আমার বাড়িতে ঢুকে এবং এ বিষয়ে তাদেরকে অবগত করলেও কোন কর্ণপাত করেন না তারা আজ সাংবাদিক পারভেজের বাড়িতে রংমিস্ত্রিরা কাজ করছে এমত অবস্থায় তাদের চুলার ধুমায় সাংবাদিক পারভেজের বাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাদেরকে আজ অবগত করলে আসামীরা আমার মা ও আমার ওপর অতর্কিত হামলা চালাই এবং আমার বাড়িতে ইট পাটকেল হাতুড়ি দেশীয় অস্ত্র হাসুয়া সহ হামবুরের হাতুড় দিয়ে আমার বাড়িতে ভাঙচুর করেন। রংমিস্ত্রিসহ এলাকার লোকজনের সামনে অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালিয়েছি এবং তার মাকে মারপিট সহ জঘন্য ভাষায় কথাবাত্রা বলেছেন, এমন খবর ওসি সাহেবকে জানালে তিনি ঘটনাস্থলে এসআই আনোয়ার কে পাঠান কিন্তু আসামিদেরকে না পেয়ে তারা আবার চলে যান চলে যাওয়ার পরেও তারা আবার সাংবাদিক পারভেজের উপর হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র হাতুড় দিয়ে আঘাত করার জন্য তেড়ে আসলে প্রায় দুই ঘন্টা বাড়িতে জীবন রক্ষার জন্য নিজ বাড়িতে আটকে যান। সাংবাদিক পারভেজের মায়ের বিভিন্ন জায়গায় আঘাত করেন। পরে পারভেজের আত্মীয়স্বজনরা এসে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। আমি দোষীদের দৃষ্টান্ত মুলুক শাস্তি চায় এবং আমাকে যেকোনো মুহূর্তে তারা মেরে ফেলে দিবে কেউ যদি আমাকে আক্রমণ করে তার জন্য আসামিগনরা দায়ী থাকবেন। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি (ওসি) আব্দুর রহিম বলেন, এঘটনায় পুলিশকে পাঠিয়েছিলাম লিখিত অভিযোগ পেয়েছি আসামিদেরকে আটকের জন্য চেষ্টা চলছে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park