ইংরেজি নববর্ষ-২০২৪ উপলক্ষে ও ২০২৩ সালকে বিদায় ও মহানগরবাসীসহ সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বর্ষবরণের আলোচনা সভা করেছে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা। ২০২৩ ইং সালকে বিদায় জানাতে সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি মো: নুরে ইসলাম মিলনের সভাপতিত্বে ও যুগ্ন-সম্পাদক আমিরুল হোসেন শান্তর সঞ্চালনায় গতকাল রবিবার রাত্রি ১১টা ৩০মিনিটে রানিবাজারস্থ সংগঠনের বিভাগীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাশেষে ১২টার সময় ২০২৩ সালকে বিদায় ও ১২টা ১ মিনিটে আতশবাজি ফুটিয়ে ইংরেজি নববর্ষ-২০২৪সালকে বরণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন,দপ্তর সম্পাদক মো: সুরুজ আলী,সহ-দপ্তর সম্পাদক গোলাম রশুল রনক,অর্থ সম্পাদক আলেকউদ্দিন দেওয়ান, তাজনুভা তাজরীন অভি,মামুনুর রশিদ মামুন, নাসির হায়দার রানা,সিরাজুল ইসলাম রনি, আব্দুল হালিম কাজি,মিশাল মন্ডল,সাইফুল ইসলাম, আতিকুল্লাহ আরিফ, সিরাজুল ইসলাম, মিলন হেমব্রম, তাইরান আবাবিল হাসান সোহাগ, বক্তিয়ার শাহরিয়ার লিমন, সৈয়দ আবুল হালিম শাহিনুর রহমান, সুনাইনা নিঝুম,ওমর আলী,কিসমত,নজিবুল ইসলাম,আশিকুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।