1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

  • আপডেট সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩৬০ বার পঠিত

প্রিয় দেশবাসী, গণমাধ্যম কর্মী ও সাংবাদিক বন্ধুগণ,

পবিত্র ঈদুল ফিতরের শুভক্ষণে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব, ঈদ মানেই সাম্য, সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করা।

জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগের পক্ষ থেকে আমরা আশা করি, এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদ আমাদের আত্মিক পরিশুদ্ধির শিক্ষা দেয়, একে অপরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার বন্ধন দৃঢ় করে।

এই দিনে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরকে বুকে টেনে নেই। ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত নয়, এটি সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে। অন্যায়, অবিচার, হিংসা ও বিদ্বেষকে দূরে ঠেলে আমরা ঐক্য, ভালোবাসা ও মানবতার বার্তা ছড়িয়ে দেব।

ঈদ মানেই প্রিয়জনদের সঙ্গে মিলিত হওয়ার আনন্দ। কর্মব্যস্ত জীবনে একটুখানি বিরতি নিয়ে আমরা পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে নেই। শহর থেকে গ্রামে ফেরা মানুষদের ঈদের উৎসব হোক নিরাপদ ও স্বস্তির। সবাই মিলে ঈদের খুশি উপভোগ করুন, হাসি-আনন্দে দিনটি স্মরণীয় করে তুলুন।

আসুন, আমরা ঈদের মহান আদর্শকে ধারণ করে এগিয়ে যাই, সাংবাদিক সমাজসহ প্রতিটি পেশাজীবী, প্রতিটি মানুষ মিলেমিশে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।

সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মোবারক!

শুভেচ্ছান্তে,
মোঃ নুরে ইসলাম মিলন
যুগ্ম সম্পাদক
দৈনিক উপচার পত্রিকা
সভাপতি
জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park