সারোয়ার সবুজ:-
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুজরুক রাজরামপুর এলাকা থেকে একটি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা সুকৌশলে অটোরিকশাটি চুরি করে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে একজন সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। অপরাধী চক্রটি অত্যন্ত সুকৌশলে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার এবং এর সাথে জড়িত অপরাধীকে আইনের আওতায় আনতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন অটোরিকশার মালিক।
অটোরিকশাটির কোনো সন্ধান পেলে অথবা সিসিটিভি ফুটেজে থাকা সন্দেহভাজন ব্যক্তিকে কেউ চিনে থাকলে নিচের নম্বরে দ্রুত যোগাযোগের অনুরোধ জানানো হচ্ছে:
মোবাইল নম্বর: 01774-210119
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার উদ্দেশ্যে আপনার সামান্য একটি তথ্য চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার এবং অপরাধীকে শনাক্ত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ অনুরোধ: অপরাধ দ্রুত উদ্ঘাটন ও অটোরিকশাটি উদ্ধারের জন্য সংবাদটি বেশি বেশি শেয়ার করে সকলের দৃষ্টিগোচর করার অনুরোধ জানানো হচ্ছে।