1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের স্টিকার লাগিয়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রাইভেট কার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ৫১৮ বার পঠিত

 

সারোয়ার সবুজ :-

আজ সোমবার (০৮ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে কোর্ট চত্ত্বর এলাকায় একজন গণমাধ্যম কর্মীর প্রাইভেট কার ক্রস করতে গিয়ে ঐ প্রাইভেট কারটিতে সামান্য ছুয়ে যায়। এতে করে এই প্রাইভেট কারের মালিক পরিচয় দানকারী এক ব্যক্তি, ক্ষিপ্ত হয়ে গণমাধ্যম কর্মীর কারের ডাইসবোর্ডে রাখা সংশ্লিষ্ট চ্যানেলের বুম বের করে নেন।

এগিয়ে গিয়ে বুম কেনো বের করলেন এমন প্রশ্ন করলে প্রাইভেট কারে আচঁর পড়েছে, ক্ষতিপূরণ দিতে হবে। তবে প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন এই কারে কোনো টাচ লাগেনি, বরং এটি পূর্বের আচঁর! সে আরও ক্ষিপ্ত হয়ে দম্ভের সাথে নিজেকে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসডি দাবী করেন। তার নাম জিজ্ঞেস করলে নাম না বলেই সুকৌশলে কেটে পড়ে।

পরক্ষণেই সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদ্য বহিস্কৃত চেয়ারম্যান শাহিদ রানা (টিপু) ঘটনা স্থলে এগিয়ে এসে তর্ক বিতর্ক শুরু করেন।

এবং বলেন এটি আর্মি অফিসারের প্রাইভেট কার। এবিষয়ে বাড়াবাড়ি, না করার জন্য গণমাধ্যম কর্মীকে হুমকি দেন। বলেন এবিষয়ে বেশী বাড়াবাড়ি করলে কেঁচো খুড়তে ঘুঘুড়া বের করে দিবো। গণমাধাম কর্মীদের তুচ্ছতাচ্ছিল্য করে বিরুপ মন্তব্য করে আরও বলেন, আপনার মতো অনেক সাংবাদিক আমার পকেটে।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ ময়েজ উদ্দিনের মুঠোফোনে জানতে চাইলে বলেন, এধরণের স্টিকার লাগানো প্রাইভেট কার আমাদের অফিসের নয়। কেউ এভাবে স্টিকার লাগিয়ে সুবিধা আদায় করলে অন্যায় করেছে। নির্বাহী প্রকৌশলীকে বলে ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park