1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ১১০ অসহায় পরিবারের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন: বিনামূল্যে খাঁচাসহ মুরগী ও প্রশিক্ষণ প্রদান

  • আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

সারোয়ার সবুজ, গোদাগাড়ী (রাজশাহী) 

​রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন ১১০টি পরিবারের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে খাঁচাসহ ফাউমি মুরগী বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফয়সাল আহমেদ

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে.এম মমিনুল হক এবং উপজেলা প্রকৌশলী মোঃ সাদরুল ইসলাম

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে—অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, বিধবা এবং স্বামী পরিত্যক্তা নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধু উপকরণ বিতরণই নয়, এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে বিতরণের পূর্বে সুবিধাভোগীদের ‘আধুনিক পদ্ধতিতে খাঁচায় মুরগী পালন’ বিষয়ে হাতে-কলমে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক পরিবারকে বিনামূল্যে উন্নত জাতের ফাউমি মুরগী ও পালন উপযোগী খাঁচা হস্তান্তর করা হয়।

​গোদাগাড়ী উপজেলা প্রশাসনের এই জনহিতকর উদ্যোগ প্রান্তিক পর্যায়ের এসব পরিবারের দারিদ্র্য বিমোচন, পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং বিকল্প আয়ের উৎস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park