1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে সমাজসেবার মানোন্নয়নে ব্যতিক্রমী ‘আত্ম-অনুসন্ধান’

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

সারোয়ার সবুজ: রাজশাহীর গোদাগাড়ীতে সমাজসেবার মানোন্নয়ন, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে সমতা নিশ্চিতকরণের লক্ষ্যে এক ব্যতিক্রমী ‘আত্ম-অনুসন্ধান’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে মুখ্য আত্ম-অনুসন্ধানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুস সাদাত রত্ন।

​সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মানিক আত্ম-অনুসন্ধানী হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, “বর্তমান সমাজব্যবস্থায় সমাজসেবার ভূমিকা দিন দিন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।

প্রযুক্তির সঠিক ব্যবহার এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে আমরা সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে পারি।” তিনি সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

​কর্মসূচিতে মাঠপর্যায়ে কর্মরত কর্মীদের অভিজ্ঞতা, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সেবাগ্রহীতাদের প্রতি যথাযথ দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং সেবার ক্ষেত্রে সমতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: প্রতিবন্ধী সভাপতি, নজরুল ইসলাম, নুর আলম ওয়াহিদ, মহাসচিব,
সমাজ ও মানব কল্যাণ সংঘ,গোদাগাড়ী রাজশাহী।

মোঃ ফারুক আহমেদ, সেক্রেটারি সেবারবাড়ি অর্গানাইজেশন।
​মোঃ মোজাহারুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার।

​মোঃ মেহেদী হাসান, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
​ইউনিয়ন সমাজকর্মীগণ: ইকবাল আহমেদ, মোঃ রফিকুল ইসলাম, মোসাঃ উম্মে কুলসুম, মোসাঃ সেলিমা খানম, মোসাঃ চামেলী খাতুন এবং মোঃ আব্দুল জলিল, মিয়া প্রমূখ।

​আয়োজক সূত্রে জানা গেছে, এই কর্মসূচির মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে আরও কার্যকর, মানবিক ও সময়োপযোগী করার বিষয়ে কর্মীরা নতুন দিকনির্দেশনা পেয়েছেন। সেবার মান বজায় রাখতে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে বলেও জানান তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park