1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

​নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী সাগরপাড়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও গোদাগাড়ী থানা-পুলিশের যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​সোমবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
​
পুলিশ সূত্রে জানা যায়, সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন আবুল কালাম আজাদ। সম্প্রতি এলাকায় ফিরে তিনি প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। বিশেষ করে গত ১৯ জুলাই একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘স্ত্রীসহ গোদাগাড়ী থানার ওসির কক্ষে মাদক কারবারি আজাদ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে।

​প্রতিবেদনের তথ্যানুসারে, ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হলে আজাদ ও তার স্ত্রী আরমিনা আক্তার প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের নজরে আসলে ডিআইজির বিশেষ নির্দেশনায় তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালিত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে হেরোইন ব্যবসার সঙ্গে যুক্ত আজাদ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে তিনি অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। সরকার পতনের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবেও তার বিরুদ্ধে জোরালো অভিযোগ রয়েছে।

​তার বিরুদ্ধে মাদক আইনে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হলেও জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় অবৈধ মাদক কারবারে জড়িয়ে পড়েন। মাদক ব্যবসার মাধ্যমে তিনি বিপুল অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ রয়েছে, যা বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুসন্ধান করছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তাধীন আসামি আবুল কালাম আজাদ। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park