1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১১০ বার পঠিত

সারোয়ার সবুজ:-

​রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তা অধিকার সুরক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে পৌর এলাকার মেডিকেল মোড় সংলগ্ন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

​অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ‘অল ডে বিস্কুট ফ্যাক্টরী’কে ১০ হাজার টাকা এবং একই আইনের ৪৩ ধারায় ফায়ার সার্ভিসের পাশে অবস্থিত ‘বাপ-বেটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, জনস্বার্থে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

​অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বিপুল বিশ্বাস। প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গোদাগাড়ী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও ফুড সেফটি ইন্সপেক্টর জনাব মোহাঃ সেমাজুল হক।

অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে রাজশাহী জেলা পুলিশের একটি চৌকস দল।
​অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park