1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৮৪ বার পঠিত

সারোয়ার সবুজ:-

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ডাইংপাড়া মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (০৩ জুন, ২০২৬) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​অভিযানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ‘দিলখাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ১৫,০০০ টাকা এবং ‘এ আর ফার্মেসি’-কে একই আইনের ৫১ ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে।

​অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বিপুল বিশ্বাস। প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গোদাগাড়ী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও ফুড সেফটি ইন্সপেক্টর জনাব মোহাঃ সেমাজুল হক। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী জেলা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা প্রদান করেন।

​জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park